পদ্মা নদীর ফরিদপুর শহর রক্ষা বাঁধে ফের ধস, পানি বেড়েছে পদ্মায়

ফরিদপুর প্রতিনিধি:
পদ্মানদীর ফরিদপুরের মুন্সীডাঙ্গী এলাকায় শহর রক্ষা বাঁধের ৫০ মিটার এলাকা ধসে গেছে। শনিবার রাতে ওই এলাকায় ধসের ঘটনা ঘটে। ১৫দিন আগেও বর্তমান ভাঙ্গনের ৪০ মিটার দুরে আরো একটি পয়েন্টে শহর রক্ষা বাঁধের ৫০/৬০ মিটার এলাকা ধসে যায়। 

স্থাণীয়রা জানায়, রাতে আকষ্মিকভাবে ওই এলাকায় ধসের ঘটনা ঘটে। সকাল পর্যন্ত প্রায় ৫০ মিটার এলাকা ধসে যায়। তারা জানায় তাৎক্ষণিক বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হয়। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সুলতান মাহমুদ জানান, পানির তলদেশে ভাঙ্গনের পরিমান নিশ্চিত হওয়া এবং ভাঙ্গন ঠেকাতে আপাতত জিও ব্যাগ ফেলার ব্যবস্থা নেয়া হচ্ছে। #

এদিকে গত ২৪ ঘন্টায় পদ্মার পানি দুই সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৮১ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছেন গোয়ালন্দ পয়েন্টের পনির পরিমাপক মো. ইদ্রিস আলী। রোববার পদ্মার পানি ৭.৮৪ সেন্টেমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে। #

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment