বিজয় পোদ্দার, ফরিদপুর ঃ
কৃষি উপকরণ খুচরা বিক্রেতাদের সংগঠন (এআইআরএন) গতকাল ফরিদপুরের বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন। সংগঠনটি ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের নাজিরবিশ্বাসের ডাঙ্গি এলাকায় শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী হিসেবে চিড়া, মুড়ি, চিনি, স্যালাইন, বিস্কুট মোমবাতি, দেয়াশলাই বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি তাপস কুমার দত্ত, সহ-সভাপতি- দেবদাস সাহা, সাধারণ সম্পাদক সোহেল রানা, সিএনএফএ প্রোগ্রাম অফিসার মোঃ জিয়াউর রহমান, বিবি আয়শা ও স্থানীয় ইউপি সদস্য পাঞ্জু শেখ।

0 comments :
Post a Comment