মধুখালীতে নির্বাচনী বিরোধকে কেন্দ্র করে দু’প্রার্র্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ

৭টি ঘরবাড়ি ভাংচুর লুটপাট আহত-৫ গ্রেফতার-৩
শাহাজাহান হেলাল,মধুখালী (ফরিদপুর) :
বৃহস্পতিবার সকালে ফরিদপুরের মধুখালী উপজেলার কোরকদি ইউনিয়নের নির্বাচনী বিরোধ, জমাজমি ও দীর্ঘদিনের পূর্বশত্রুতার জের ধরে চেয়ারম্যান মুকুল হোসেনের লোকজন চর-বাসপুর এলাকার পরাজিত প্রার্থী আহম্মদ শেখের লোকজনের উপর অতর্কিত হামলা করে ৭টি বাড়ি ঘর ব্যাপক ভাবে ভাঙ্গচুর ও ঘরে থাকা মালামাল ও দোকানে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। 

প্রতিপক্ষের হামলায় ১০জন গুরুতর আহত হয়ে প্রথমে মধুখালী সদর হাসপাতালে পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। গুরুতর আহতরা হলেন ছত্তার সেখ(৫০), আব্দুর রহমান মুন্সি(৫৫),আবু মুন্সি(৬০), খায়রুল (১৫) এবং মোস্তফা (৫০)। এদরেকে মধুখালী হাসপাতালের কর্তব্যরত ডা. মনির হোসেন উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল হাসপাতালে প্রেরণ করেছেন। আহতদের মাথায়, পিঠেসহ শরীরের বিভিন্ন স্থানে ধারারো অস্ত্র, ইট.এবং লাঠির আঘাতের চিহৃ রয়েছে বলে তিনি জানান।
  
মধুখালী থানার অফিস ইন-চার্জ মো. রুহুল আমিন জানান, খবর পেয়ে মধুখালী থানা পুলিশ ও ফরিদপুর র‌্যাব-৮এর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন ্এবং অভিযান চালিয়ে চেয়ারম্যান মুকুল হোসেনের ভাই সেলিম, নিয়ামত, রুস্তুমকে আটক করা  হয়েছে। 

এ ব্যাপারে আব্দুর রহমান বাদী হয়ে চেয়ারম্যান মুকুল হোসেন এর ভাই সেলিমসহ ২২জনকে এজাহারে আসামী করে আরও অজ্ঞাত কয়েকজনের নামে ঘরবাড়ি ভাঙ্গচুর ও  লুটপাট এবং অতর্কিত হামলা সন্ত্রাসী মামলা দায়ের করেন। মামলা নং-২০তারিখ ২৫.০৮.০২০১৬। 

পরাজিত প্রার্থী আহম্মদ আলী জানান, চেয়ারম্যান মুকুল হোসেন আমার সমর্থকেরা ভোট দেয়নি বলে এবং ২০১৫-১৬ অর্থ বছরে কোরকদী ইউনিয়নে টি আর, কাবিখা, কাবিটাসহ বিভিন্ন প্রকল্পের কোন কাজ না করে লাখ লাখ টাকা কাগজে কলমে করেছে  এবং  আত্বসাৎ এর বিরুদ্ধে প্রতিবাদ করায় আমার সমর্থকদের বাড়িঘর ভাংচুর, লুটপাটসহ তাদেরকে হত্যার উদ্দেশ্যে ধারাল অস্ত্র, বাঁশের লাঠি, ইট প্যাটকেল মেরে গুরুতর আহত করে। 

চেয়ারম্যান মুকুল হোসেনের মোবাইলে যোগাযোগ করলে তার মোবাইল রিসিভ না করায়  তার বক্তব্য  গ্রহন করা সম্ভব হয় নাই।  এই  মামলার তদন্ত কারী  কর্মকর্তা  মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোহাম্মদ গোলাম নবী শেখকে  তার মোবাইলে জিজ্ঞাসা করলে তিনি বলেন  মামলা হয়েছে ৩ জনকে গ্রেফতার করে কোর্টে প্রেরন করা হয়েছে এবং বাকীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment