ফরিদপুরের ১২শ ঈদের ময়দান থেকে জঙ্গীবাদ নির্মূলের আহ্বান

ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের নয়টি উপজেলায় ১২শ ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে আটরশির বিশ্ব জাকের মঞ্জিলে সর্ববৃহৎ জামাত অনুষ্ঠিত হয়। এ জামাতে কয়েকলাখ মানুষ অংশ নেন। অপরদিকে জেলা শহরের চাঁদমারিতে কেন্দ্রীয় ঈদগাঁহ ময়দানে নামাজ আদায় করেন এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। পরে তিনি সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। আর মধুখালী কেন্দ্রীয় ঈদগাঁহ ময়দানে নামাজ আদায় করেন সংসদ সদস্য মো. আব্দুর রহমান। 

জেলার ১২শ ঈদগাঁহ ময়দানে নামাজের আগে আলোচনায় জঙ্গীবাদের বিরুদ্ধে সকলকে সজাগ থাকার পাশাপাশি দেশ ও সমাজ থেকে জঙ্গীবাদ সন্ত্রাসবাদ নির্মুলের আহ্বান জানানো হয়। বক্তব্যে আলেম ওলামারা বলেন, জঙ্গীরা দাড়ি, টুপি আর পাঞ্জাবীকে কলঙ্কিত করেছে। এদিকে জেলার বিভিন্নস্থানে বৃষ্টির কবলে পড়ে ঈদের জামাত। যধষ্টির কবলে পড়ে অনেক জায়গায় মসজিদের মধ্যে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। #

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment