চরমাধবদিয়া ইউনিয়নের উন্নয়ন সভা

রাশীদ কাজল :
ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের জমাদ্দার ডাংগী গ্রামের উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে মরহুম সুফী সাধক শেখ মোঃ জৈনদ্দিন এর বাড়িতে গ্রামবাসীর উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধাস অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেসাম হোসেন বাবর।
চরমাধবদিয়া ইউপি চেয়ারম্যান তুহিনুর রহমান খোকন মন্ডলের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতয়ালী আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা, সাধারন সম্পাদক সামচুল আলম চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শওকত আলী জাহিদ।

এসময় সভায় চরমাধবদিয়া আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাডঃ সরদার আওয়াল হাসান, আওয়ামী লীগ নেতা মোসলেম শেখ, মাওলানা আনোয়ার হোসেন, আইয়ুব মস্টার, হাপেজ মোঃ লিয়াকত মন্ডল, নাইমুল ইসলাম নাইমসহ গ্রামের নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
সভায় প্রবীন বিএনপি নেতা আজগর মেম্বার আওয়ামী লীগের উন্নয়নের সাথে একাত্বতা ঘোষনা করে সদর উপজেলা চেয়ারম্যানের হাতে ফুলের তোরা দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন। 

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment