ফরিদপুর প্রতিনিধি :
আটককৃতদের বিরুদ্ধে কোতয়ালী থানায় মামলা হয়েছে। #
ফরিদপুর শহরের মোল্লাবাড়ি সড়কের সানরাইজ প্রি-ক্যাডেট স্কুলের সামনে থেকে নসিমনের নিচে বিশেষ কায়দায় রক্ষিত ৩৯০ বোতল ফেনসিডিলসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ। বৃহস্পতিবার বিকালে তাদের আটক করা হয়।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজিমউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী থানা পুলিশের একটি দল খড় বোঝাই নসিমনকে থামার নির্দেশ দিলে নসিমনে থাকা চার ব্যাক্তি নসিমন নিয়ে মোল্লাবাড়ি সড়ক দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ দল তাড়া করে ধরে ফেলে। পরে নসিমনের পাটাতনের নিচে বিশেষ কায়দায় রক্ষিত ৩৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
আটককৃতরা হলেন মো. আমিনুর রহমান (২৫), আলমগীর মন্ডল (৩৪), বিপুল রহমান (৩৪) এবং মো. রিজাউল বিশ্বাস (৩০)।
আটককৃতদের বিরুদ্ধে কোতয়ালী থানায় মামলা হয়েছে। #
0 comments :
Post a Comment