বিএডিসি শ্রমিক কর্মচারী লীগের দ্বিবার্ষিক কমিটি ঘোষনা

সভাপতি নুরুল সম্পাদক মিজানুর

রাশীদ কাজল :
বিএডিসি শ্রমিক কর্মচারী লীগ ফরিদপুর জেলা শাখার দ্বিবার্ষিক কমিটি ঘোষনা করা হয়েছে। বুধবার সকালে সভাপতি নুরুল ইসলাম খান এবং সম্পাদক হিসেবে মোঃ মিজানুর রহমানকে ঘোষনা করা হয়।
কমিটি ঘোষনার আগে বিএডিসি শ্রমিক কর্মচারী লীগ ফরিদপুর জেলা শাখার সাধারন সভা অনুষ্ঠিত হয়। শহরের গঙ্গাবর্দী হিমাগার কেন্দ্রে জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম এ সাত্তার এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রিয় কমিটির সভাপতি মোঃ কুতুব উদ্দিন।
সভায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রিয় কিমিটির সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জান মোহাম্মদ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রিয় কমিটির যুগ্ম সম্পাদক আবুল কালাম মোঃ সামসুদ্দিন, কেন্দ্রিয় কমিটির যুগ্ম সম্পাদক দেবদাস সাহা, আইন সম্পাদক মোঃ মিজানুর রহমান। এসময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি আনিসুজ্জামান লিটন, সাধারন সম্পাদক অমিত কুমার দাস, বিএডিসি শ্রমিক কর্মচারী লীগ কেন্দ্রিয় কমিটির কার্যকরী সভাপতি মোঃ ওমর ফারুক, সহ-সভাপতি সামসুল হক, মোঃ জাকির হোসেন চৌধুরী, ইসমাইল হোসেন, কার্যকরী সাধারন সম্পাদক মোঃ আবুল বাশার খানসহ কেন্দ্রিয় কমিটির নেতৃবৃন্দ ও জেলার নেতৃবৃন্দ এবং আমন্ত্রিত অথিতিরা উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি ৩৪ সদস্য বিশিষ্টি দ্বিবার্ষিক কমিটি ঘোষনা করেন। কমিটির সদস্যরা হলেন কার্যকরী সভাপতি মোঃ লিয়াকত হোসেন, সহ-সভাপতি মোঃ জাহাঙ্গির আলম, মোঃ মোতাহার হোসেন, আব্দুস সামাদ, আব্দুর রহমান, যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান, মোঃ ইউনুস আলী, মোঃ আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক এ কে এম রেজাউল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল লতিফ, মোঃ আবুল কাশেম, প্রচার সম্পাদক মোঃ আশরাফুজ্জামান, দপ্তর সম্পাদক আব্দুল কাদের, সহ-দপ্তর সম্পাদক আব্দুল ওহাব, আইন সম্পাদক নাজমা বেগম, সাংস্কৃতিক ও ক্রিড়া সম্পাদক আব্দুস সামাদ খান, অর্থ সম্পাদক মোঃ মজিবুর রহমান, সহ-অর্থ সম্পাদক মোঃ সোরহাব আলী, সমাজ কল্যান সম্পাদক মোঃ আমিরুল ইসলাম, ধর্ম সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান, সহ-ধর্ম সম্পাদক মীর মুর্তুজা আলী, কার্যকরী সদস্য মোঃ আব্দুর রাজ্জাক মিয়া, মোঃ চান্দুল্লা, মোঃ ইকবাল হোসেন, মোঃ রফিকুল ইসলাম, সুরেন্দ্র নাথ সরকার, মোঃ জাহিদ হোসেন, মোঃ  মিজানুর রহমান, শেখ আঃ সাত্তার।
পরে কেন্দ্রিয় কমীটির সদস্যরা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গিয়ে বঙ্গবন্ধুর সমাধী সৌধে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন। 

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment