মধুখালীতে হিন্দু নারী খুন

শাহজাহান হেলাল,মধুখালী (ফরিদপুর) :
ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের ধোপাগাতি গ্রামের অবসর প্রাপ্ত চাকুরীজিবী শ্যামল বৈদ্য বিশ্বাস এর স্ত্রী মালতি বিশ্বাস (৫৫)কে এক দুবর্ৃৃত্তর  হাতেনিজ ঘরের মধ্যে খুন হয়েছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর  মর্গে পাঠিয়েছে।

মালতির স্বামী শ্যামল বৈদ্য ও এলাকাবাসী জানান, মঙ্গলবার বিকাল আনুমানিক ৪টার দিকে এক দুর্বৃত্ত ঘরে ঢুকে তার স্ত্রী মালতি বিশ্বাসকে মাথায় কুপিয় খুন করে পালিয়ে যায়। ঘটনার সময় তার ছোট ভাই গনেসের বিবাহিত মেয়ে পপি চ্যাটার্জি ছাড়া অন্য কেউ বাড়িতে ছিল না। শ্যামল বৈদ্য বিকাল সাড়ে ৫টার বাড়িতে এসে তার স্ত্রীকে ঘরের মধ্যে মৃত অবস্থায় দেখতে পান। 
মধুখালী থানা ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন জানান, মঙ্গলবার আনুমানিক সাড়ে ৪টার সময় উপজেলার গাজনা ইউনিয়নের ধোপাগাতি গ্রামের শ্যামল বৈদ্য বিশ্বাস এর ঘরে ঢুকে দুষ্কৃতিকারী তার স্ত্রী  মালতি বিশ্বাসকে কুপিয়ে হত্যা করে চলে য্য়া। কি কারণে মালতিকে হত্যা করা হয়েছে বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত  করে  বলা সম্ভব নয়। 

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment