মোঃমুস্তাফিজুর রহমান, চরভদ্রাসন (ফরিদপুর) :
আগামী ৭ অক্টোবর থেকে শুরু হওয়া পাচঁদিন ব্যাপী শারদীয় দূর্গাপূজা সুন্দর ও উৎসব মূখর পরিবেশে সম্পন্নের জন্য ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদ সভাকে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টায় উপজেলা প্রশাসনের উদ্দ্যেগে এক প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) রোকসানা রহমান এর সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এ.জি.এম বাদল আমিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পারভেজ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান তানজিলা আক্তার, চরভদ্রাসন থানার এস.আই. তোতা মিয়া,আ’লীগ নেতা মোঃআনোয়ার আলী মোল্যা ও ইউপি চেয়ারম্যানরা সভায় উপস্থিত ছিলেন।
উক্ত সভায় উপজেলার ১৯টি পূজা মন্ডুপ কমিটির সভাপতিরা উপস্থিত থেকে তাদের সুবিধা অসুবিধার কথা ব্যক্ত করেন। ফলে মন্ডুপের নিরাপত্তা জোরদারের জন্য পুলিশ ও গ্রাম্য চৌকিদার ছাড়াও অতিরিক্ত ঝুঁকিপূর্ন প্রতি মন্ডুপে ৮ জন করে আনছার ও ভিডিপি সদস্য নিয়োগের সিন্ধান্ত নেওয়া হয়। পূজা চলাকালিন সময়ে উপজেলার আইন শৃঙ্খলা বাহিনী মন্ডপ গুলোতে যাতে নিয়মিত তাদের টহল অব্যাহত রাখে সেই সিদ্ধান্ত গ্রহন করা হয়।

0 comments :
Post a Comment