শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) ঃ
ফরিদপুরে ৫২৫পিস ইয়াবা সহ র্যাবের হাতে আটক-১। র্যাব-০৮, সিপিসি-০২ ফরিদপুর ক্যাম্প সুত্রে জানা গেছে র্যাবের একটি আভিযানিক দল ২৭ সেপ্টেম্বর সন্ধ্যা পৌনে ৮টায় জেলার কোতয়ালী থানাধীন কানাইপুর ফুড ভিলেজ হোটেল এ্যান্ড রেষ্টুরেন্ট এলাকায় অবস্থানকালে বিশ্বস্ত সূত্রে জানতে পারে যে, ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন কানাইপুর বাজার বেড়ী বাধ সংলগ্ন জনৈক মোঃ সাইফুল ইসলাম, পিতাঃ মৃত লপ্তানী গাজী এর মুদি দোকানের সামনে একজন মাদক ব্যবসায়ী মাদকের একটি চালান নিয়ে বিক্রয়ের উদ্দেশে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে মেজর আব্দুল্লাহ আল হাসান এর নেতৃত্বে র্যাবের একটি বিশেষ আভিযানিক দল আনুমানিক রাত ৮টায় উক্ত স্থানে পৌছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে উক্ত স্থান হতে একজন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা করলে আভিযানিক দলের সদস্যরা তাকে আটক করে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম শ্রী পলাশ সেন (৩১), পিতাঃ শ্রী পবিত্র সেন, সাং-হুগলা কান্দি, ডাকঃ কানাইপুর, থানাঃ কোতয়ালী, জেলাঃ ফরিদপুর বলে জানায় এবং স্বীকার করে যে তার নিকট ইয়াবা আছে। আশপাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে আসলে এবং উপস্থিত সাীদের সম্মূখে ধৃত আসামীর দেহ তল্লাশীকালে তার পরিহিত প্যান্টের সামনের বাম পকেটে ০২টি ছোট নীল রংয়ের প্লাষ্টিকের প্যাকেটে রতি সর্বমোট ৫২৫ পিস কথিত ইয়াবা (এ্যামফিটামিন) ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধারকৃত নিষিদ্ধ মাদক ইয়াবা ট্যাবলেট সম্পর্কে ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে এবং আশপাশের লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী দীর্ঘ দিন যাবৎ নিষিদ্ধ মাদক ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন মাদকের ব্যবসা করে আসছে।

0 comments :
Post a Comment