শাহাজাহান হেলাল,মধুখালী (ফরিদপুর) ঃ
মধুখালীতে শারদীয় দুর্গা পুজা উপলক্ষে মন্দির গুলোতে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি।
হিন্দু সম্প্রদয়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গা পুজার বাকি আর মাত্র কদিন। দেবী দুর্গাকে স্বগত জানাতে প্রস্তুত হিন্দু সম্প্রদায় সহ গোটা দেশ। পূজা মন্ডপ গুলোকে সাজিয়ে নিতে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। এবার মধুখালী উপজেলায় ১৩৮টি মন্ডপে শারদীয় দুর্গা পুজা অনুষ্ঠিত হবে।
উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ ঘুরে দেকা গেছে প্রতিমা তৈরি করতে ব্যাস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পিরা। প্রতিমা শিল্পি অমল পাল বলেন এবার আমি ৪টি মন্ডপে প্রতিমা তৈরির কাজ পেয়েছি। একটি প্রতিমা বানাতে প্রায় ১৫ থেকে ৫০হাজার টাকা খরচ হয়ে থাকে। বাগাট দাসপাড়া সার্বজনীন পূজা মন্ডপের পুজারী বাবু তরণী কান্ত চক্রবর্ত্তী বলেন আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকায় সবাই পুজাতে আনন্দ করতে পারবে। আগামি ৭ অক্টোবর ষষ্টির মধ্যো দিয়ে পুজার শুরু হয়ে ১০ অক্টোবর দশমির মধ্যোদিয়ে শেষ হবে। এদিকে পূজা উপলক্ষে উপজেলার বিপণী বিতান গুলোতে বেচা-কেনা জমে উঠতে শুরু করেছে। বর্তমান সরকারের জঙ্গী বিরোধী কঠোর অবস্থানের কারনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকায় নিঘির্œনে পুজা উৎযাপিত হবে বলে আশা করছেন হিন্দু সম্প্রদয়ের লোকেরা।
মধুখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন বলেন প্রতিটি পুজা মন্ডপে পুলিশসহ আইনশৃঙ্খা বাহিনীর কর্মি পাহারায় থাকবে। পূজা উৎযাপন পরিষদ মধুখালী উপজেলা শাখার সভাপতি সুভাষ রায় বলেন সরকার থেকে প্রতিটি পূজা মন্ডপে ৫শ কেজি করে চাল বরাদ্ধ দেয়া হয়েছে।

0 comments :
Post a Comment