বোয়ালমারীতে গৃহবধূর আত্মহত্যা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : 
বুধবার বিকেলে পৌরসভার কামারগ্রামের সুমনের স্ত্রী এক সন্তানের জননী উর্মি বেগম (২২) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে বোয়ালমারী থানা পুলিশ। উর্মি মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের মোড়ারদিয়া গ্রামের আ. সালামের মেয়ে। তার স্বামী সুমন ঢাকায় একটি কমিউনিটি সেন্টারে চাকুরী করে। এ ব্যাপারে উর্মির শাশুড়ি মিনা বেগম জানান তিন দিন আগে তার আরেক ছেলে মিজানুরের স্ত্রী আঙ্গুরির সাথে উর্মির ঝগড়া হয়। গতকাল বুধবার দুপুরে ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেচানো অবস্থায় তাকে দেখতে পাই। পরে দ্রুত তাকে নামিয়ে মাথায় পানি ঢালি। এক পর্যায়ে প্রতিবেশিরা এসে তাকে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্রো নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক ডা. মারনুশ জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। এ ব্যাপারে উর্মির ভাই ওহিদুজ্জামান ও মামী লিপি বেগম অভিযোগ করেন শাশুড়ী তাকে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করত। এ কারনে এ ঘটনা ঘটতে পারে। বিকেলে এস আই লিয়াকত হোসেন লাশের প্রাথমিক সুরত হাল সম্পন্ন শেষে সন্ধ্যায় ময়না তদন্তের জন্য ফরিদপুর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তিনি প্রাথমিক ভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করছেন। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উর্মির পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ দেয়নি।

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment