বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের বন্ডপাশা আদর্শ উচ্চ বিদ্যালয় ভবনের সামনের মাঠ থেকে শতাধিক মেহেগনী গাছের চারা উপড়ে ফেলেছে বিদ্যালয়ের কতিপয় শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৫.১০.১৬) গভীর রাতে এ ঘটনা ঘটে। নাম প্রকাশ না করার শর্তে স্কুলের এক ছাত্র জানায় খেলা ধুলার বিঘœ ঘটায় এমন কাজ করা হতে পারে। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুল হক জানান স্কুল সংলগ্ন খেলার মাঠে শিক্ষার্থীদের খেলাধুলার বিঘœ সৃষ্টি না হয় সেভাবে মাঠের সীমানায় গত আষাঢ় মাসে শতাধিক মেহেগনী গাছের চারা লাগানো হয়। গাছের ক্ষতির চিন্তা করে সর্তকভাবে খেলাধুলার নির্দেশ দেয়া হয়। কিন্তু স্কুলের দশম শ্রেণীর ছাত্র সূর্যোগ গ্রামের ইমরান, ইলিয়াস ও বন্ডপাশা গ্রামের মোরসালিনসহ তার সাঙ্গপাঙ্গরা মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটায়। তাছাড়া এর আগে মঙ্গলবার সকালে তারা স্কুলের বেঞ্চ-টেবিলও ভাংচুর করেছে। বিষয়টি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ জামশেদ আহমেদকে অবহিত করা হয়েছে। সৈয়দ জামসেদ বলেন, বিষয়টি উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেনকে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

0 comments :
Post a Comment