ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদায় পবিত্র আশুরা উদযাপিত হচ্ছে

প্রেস রিলিজ :
ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদায় পবিত্র আশুরা উদযাপনের লক্ষ্যে নানা উদ্যোগ নেয়া হয়েছে। দু‘দিনব্যাপী অনুষ্ঠানমালায় মঙ্গলবার মাগরিব ওয়াক্ত থেকে শুরু হবে বিশ্ব জাকের মঞ্জিলে। সারা দেশ থেকে রাসুল(সা:) প্রেমী  হাজার হাজার নারী-পুরুষ সমবেত হবেন দু‘দিনের এ অনুষ্ঠানমালায়।

ওয়াক্তিয়া নামাজের সাথে নফল ইবাদত বন্দেগী, তেলাওয়াতে কালামে পাক, দফায় দফায় মিলাদ মাহফিল ও বিশেষ মুনাজাত, মোরাকাবা মোশাহেদা, জেকের আসকার, পবিত্র আশুরার মর্মস্পর্শী উপাখ্যান আলোকপাত করে ওয়াজ নসিহত অনুষ্ঠানমালায় অর্ন্তভুক্ত থাকবে।

বুধবার বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী (কু:ছে:আ:) কেবলাজান ছাহেবের পবিত্র রওজা শরীফ যিয়ারত করা হবে। হাজার হাজার বিশ্বাসী নারী-পুরুষ অব্যক্ত বেদনা আর চোখের পানিতে আশুরার শোকাবহ অনুষ্ঠানমালায়িএকাত্ম হবেন।

দু‘দিনের অনুষ্ঠানমালায় বিশ্বওলী কেবলাজান ছাহেবের আধ্যাত্মিক প্রতিনিধিদ্বয় পীরজাদা আলহাজ্জ খাজা মাহফুযুল হক মুজাদ্দেদী ছাহেব ও পীরজাদা আলহাজ্জ খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী ছাহেব সমবেতদের সাক্ষাত ও বিশেষ নসিহত দান করবেন। #
Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment