মুস্তাফিজুর রহমান, চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার ১৯ টি পূজা মন্ডপে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী(নিক্সন) এর পক্ষ থেকে নগদ অর্থ প্রদান করা হয়েছে। জানা যায় শুক্রবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে নিক্সন চৌধুরীর ব্যাক্তিগত তহবিল থেকে প্রতিটি পূজা মন্ডপ সভাপতির হাতে নগদ ২ হাজার টাকা করে ৩৮ হাজার টাকা তুলে দেওয়া হয়। উক্ত অর্থ বিতরন কালে উপস্থিত ছিলেন এমপির চরভদ্রাসন প্রতিনিধি আ’লীগ নেতা মোঃ আনোয়ার আলী মোল্যা,পি.এস মোঃ খায়রুল বাসার,মোঃ ফরহাদ হোসেন,মোঃবাবুল হোসেন মৃধা,উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি রবীন্দ্রনাথ টিকাদার ও ১৯ পূজা মন্ডপের সভাপতি এ সময় উপস্থিত ছিলেন।

0 comments :
Post a Comment