বোয়ালমারীতে কৃষক মেলা অনুষ্ঠিত

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বদী ইউনিয়নের আমশাড়ি নামক স্থানে শনিবার (০৮.১০.১৬) বিকেলে কৃষক মেলা অনুষ্ঠিত হয়েছে। এ মেলায় এলাকার যুব সমাজের উদ্যোগে লাঠি খেলাসহ বিভিন্ন খেলার আয়োজন করা হয়। লাঠি খেলায় অংশ নেয় সালথা থানার সোনাপুর ইউনিয়নের লিটনের দল ও নুংরাকান্দি গ্রামের সোনা মিয়া সর্দারের দল। অনুষ্ঠানে সাবেক চেয়ারম্যান চান মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথিতির বক্তব্য রাখেন উপজলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান মৃধা মিলন, পরমেশ্বর্দী ইউপি চেয়ারম্যান নুরুল আলম মিনা মুকুল, পৌর সাবেক কাউন্সিলর আ. হান্নান, সাংবাদিক তৈয়বুর রহমান কিশোর ও এ কে এম রেজাউল করিম। 

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment