ফরিদপুর প্রতিনিধি :
ঘুষ না পেয়ে প্রবাসীর ইটভাটা গুড়িয়ে দেয়ার অভিযোগ তুলে ফরিদপুরে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সাঈদ আনোয়ারের অপসারণ দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শ্রমিক ও এলাকাবাসী। মঙ্গলবার সকালে জেলার সদরপুর উপজেলার ফরিদপুর-সদরপুর আন্তঃসড়কের মজুমদার বাজারের পাশে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে মো. এখলাস মিয়া, মো. মোকাদ্দেস ফকির, লিয়াকত হোসেন সহ এলাকার গন্যমান্যরা বক্তব্য রাখেন।
মজুমদার বাজারের ইখলাছ নামের এক প্রবাসীর কাছে তিনলাখ টাকা ঘুষ না পেয়ে তার ইট ভাটা গুড়িয়ে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।
মো. এখলাস মিয়া দাবী করেন, পরিবেশ অধিপ্তরের সহকারী পরিচালক ইতিপূর্বে ভয়ভীতি দেখিয়ে ঘুষ নেন। ফের তিনি তিনলাখ টাকা দাভী করেন। এ টাকা দিতে অস্বীকার করায় তিনি ক্ষুব্দ হয়ে কোন প্রকার নোটিশ না দিয়ে বুলডোজার দিয়ে ভাটার পরিবেশবান্ধব চিমনিটি ভেঙ্গে ফেলে।
উল্লেখ্য, ভাটাটি বন্ধ করে দেয়ায় পাঁচ শতাধিক শ্রমিক বেকার হয়ে পড়েছে। #
0 comments :
Post a Comment