মরহুম আক্তার হোসেনের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

রাশীদ কাজল :
গাড়ী চালক জেলা পুল মরহুম আক্তার হোসেনের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে ফরিদপুর কালেক্টরেট কাব আয়োজিত জেলা প্রশাসনের বারান্দায় এ দোয় মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া।
জেলা প্রশাসক এসময় মরহুমের মাগফেরাত কামনায় বলেন, আল্লাহ তাকে বেহস্থ নসিব করুক। জেলা প্রশাসকের পক্ষ থেকে তার পরিবারের আর্থিক সহায়তা স্বরুপ ১ লক্ষ এগারো হাজার টাকা এরি মধ্যে দেওয়া হয়েছে। আমাদের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতার হাত মরহুমের পরিবারের জন্য সবসময় খোলা আছে।

এসময় মাহফিলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. আবু নঈম মোহাম্মদ আবদুছ ছবুর, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ড. কে এম কামনুজ্জামান সেলিম, প্রশাসনিক কর্মকর্তা আব্দুল ওহাবসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী এবং কালেক্টরেট কাবের সকল সদস্য উপস্থিত ছিলেন। মাহফিলে মরহুমের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment