সাংবাদিকের স্ত্রী লাইফ সাপোর্টে, অর্থের অভাবে চিকিৎসা ব্যহত

হারুন-অর-রশীদ
ফরিদপুরের সালথা উপজেলা প্রেসকাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক নবচেতনা পত্রিকার সালথা উপজেলা প্রতিনিধি সাংবাদিক আবু নাসের হুসাইনের স্ত্রী রিনা হুসাইনকে গুরুত্বর অসুস্থ অবস্থায় ঢাকার আজগর আলী নামে একটি প্রাইভেট হাসপাতালের আইসিইউর লাইফ সাপোর্টে রাখা হয়েছে । 
বৃহস্পতিবার (০৬ অক্টোবর) সকালে তাঁকে হাসপাতালটির আইসিইউর লাইফ সাপোর্টে নেওয়া হয়। অর্থের অভাবে রিনার চিকিৎসা কার্যক্রম ব্যহত হচ্ছে বলে জানা যায়। তাছাড়া সে মৃত্যুর সাথে পান্জ্ঞা লড়ছে বলেও তাঁর পরিবার সাংবাদিকদের নিশ্চিত করে।
আবু নাসের বলেন, তাঁর সহধর্মীনি রিনা কিডনি রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন যাবত হাসপাতালে মৃত্যুর সাথে পান্জ্ঞা লড়ছেন। তার দুটো কিডনিই অকেজো হয়ে গেছে।
তিনি আরো জানান, বর্তমানে সপ্তাহে ৩ দিন ডায়ালইসিস করা হচ্ছে । রিনার চিকিৎসা করতে প্রতি সপ্তাহে ২০ থেকে ২২ হাজার টাকা ব্যয় হচ্ছে। চিকিৎসকরা জানান, রিনাকে বাঁচাতে নিয়মিত ডায়াইলসিস করতে হবে। তাছাড়া তাঁকে বাঁচানো সম্ভব নয় ।
এমতবস্থায় রিনার চিকিৎসা ব্যয় বহণ করা পরিবারের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। রিনাকে বাঁচাতে  হৃদয়বান ও বিত্তবানদের সাহায্য কামনা করেছেন তাঁর পরিবার । প্রয়োজনে ০১৭১৪-৬১২৫১১ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে ।

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment