নাজিম বকাউল, ফরিদপুর :
ফরিদপুর শহরের হাবেলী গোপালপুর এলাকায় আদালতের আদেশ অমান্য করে বাড়ি নির্মাণ করছে কাউয়ুম মোল্লা নামে জনৈক এক ব্যক্তি। প্রতিবাদ করায় প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, বিগত ০২/১১/২০১০ইং তারিখে কাউয়ুম মোল্লার নিকট থেকে ১২২০৭নং দলিলের মাধ্যমে ৩.৫০ শতাংশ জমি ক্রয় করে মিনু আক্তার, স্বামী- মৃত. সিদ্দিক মোল্লা ও বীথি আক্তার, স্বামী- কবির মোল্লা। যা ১১৯নং হাবেলী গোপালপুর মৌজার বিএস দাগ নং- ৯১১-৯১২-৯১৩, মিউটেশনের প্রস্তাবিত খতিয়ান নং-৪২৪/১। কাউয়ূম মোল্লা দীর্ঘ ৬ বছর ধরে বাড়ির জমি মিনু ও বীথিকে দখল না বুঝিয়ে দিয়ে ওই জমির উপর নিজের বাড়ি নির্মাণ করছে। বাধ্য হয়ে মিনু ও বীথি বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালত ফরিদপুরে একটি মামলা করে। বিজ্ঞ আদালত গত ১১/০৫/২০১৬ইং তারিখে ৫৩১নং স্মারকে তপশিল বর্ণিত জমিতে আইনশৃঙ্খলা বিঘিœত না ঘটে, যে যে অবস্থায় আছে বজায় থাকার নিদের্শ দেন। কিন্তু কাউয়ূম মোল্লা আদালতের আদেশ অমান্য করে বাড়ি (বিল্ডিং) নির্মাণ করছে। এ বিষয়ে মিনু ও বীথি জানায় আমাদের ক্রয়কৃত জমি কাইয়ূম মোল্লা দখল না বুঝিয়ে দিয়ে নিজেই বাড়ি নির্মাণ করছে এবং আমাদের ভয়-ভীতি দেখাচ্ছে।
তারা আরো জানান, ফরিদপুর পৌরসভার মাননীয় মেয়র এ বিষয়ে নিস্পত্তি করার জন্য একাধিকবার কাইয়ুম মোল্লাকে নোটিশ প্রদান করলেও তিনি পৌর সভায় হাজির হন নি।
এ বিষয়ে অভিযুক্ত কাউয়ূম মোল্লা জানান, আমি আমার নিজ জমিতে বাড়ি নির্মাণ করছি। অন্যকারো জমির উপরে নয়।

0 comments :
Post a Comment