ফরিদপুরে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ১৫, বাড়িঘর ভাঙচুর, লুটপাট

ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের কোনাগ্রামে পরাজিত ইউপি সদস্য প্রার্থী ও আওয়ামীলীগ নেতা’র সমর্থকরা দফায় দফায় হামলা চালিয়ে জয়ী প্রার্থীর সমর্থকদের অন্তত ১০ টি বাড়ি ভাংচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় নারীসহ অন্তত ১৫ জন আহত হয়। 

স্থানীয়রা জানায়, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরাজিত হয়ে ক্ষুব্দ আওয়ামীলীগ নেতা শাহাবুদ্দিন মুন্সী প্রতিপক্ষ বিজয়ী প্রার্থী ও বিএনপি নেতা শাহজাহান শেখ এর সমর্থকদের বিভিন্ন সময়ে হুমকি, হামলা ও মামলা দিয়ে হয়রানি করে আসছে। সর্বশেষ গতকাল বৃহস্পতিবার ও আজ শুক্রবার সকালে পরাজিত প্রার্থীর সমর্থকরা কয়েকদফায় হামলা চালিয়ে বিজয়ী প্রার্থীর সমর্থকদের বেশ কয়েকটি বাড়ি ও দোকান ভাংচুর করে। এসময় ঘরের আসবাবপত্র, নগদ অর্থ ও স্বর্ন লুট করে নিয়ে যায় বলে জানায় ক্ষতিগ্রস্থরা। 

হামলায় নারীসহ অন্তত ১৫ জন আহত হয়। আহতদের মধ্যে খালেক মোল্যা (৬৫), ই্উনুস মোল্যা (৫০), মোবারক মোল্যা (৬০), রেজাউল (৩০), শাহজাহান (৫০), সোবাহান (৩০), সাত্তার মাতুব্বর (৩০), ইদ্রিস (২৫), ফয়সাল মোল্যা (১৬) এবং , চম্পা বেগমকে (২৪) হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।  

বিজয়ী ইউপি সদস্য শাহজাহান শেখ জানায়, এই ঘটনায় থানায় মামলা না নেয়ায় আদালতে মামলা করেছে তারা। 

পরাজিত প্রার্থী শাহাবুদ্দিন মুন্সী হামলার বিষয়টি স্বিকার করে বলেন, আগে আমার সমর্থকদের উপর হামলা হয়েছে পরবর্তীতে তাদের উপর হামলা চালায় আমার সমর্থকরা। 

নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আবদুল্লাহ জানান, এই ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করে নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। #

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment