ফরিদপুরে খন্দকার মোশাররফ হোসেন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ফরিদপুর প্রতিনিধি : 
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ক্রীড়াই শক্তি। ক্রীড়াই তারুণ্যকে বিকশিত করে। তাই খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজ মাদকসহ সমাজ বিরোধী সব ধরণের কাজ থেকে বিরত থাকবে।

শুক্রবার বিকালে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর উচ্চ বিদ্যালয় মাঠে  “খন্দকার মোশাররফ হোসেন গোল্ডকাপ

 ফুটবল টুর্নামেন্ট”এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, যুব সমাজই দেশের শক্তি। এই শক্তিকে মানব সম্পদে পরিণত করতে হবে।

কানাইপুর ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান ফকির মো. বেলায়েত হোসেনের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া, পুলিশ সুপার মো. জামিল হাসান, সদর উপজেলা পরিষদের

 চেয়ারমস্যান খন্দকার  মোহতেশাম হোসেন বাবর প্রমুখ। পরে প্রধান অতিথি পায়রা উড়িয়ে মাসব্যাপী টুর্নামেন্টের উদ্বোধন করেন।

উদ্বোধনী খেলায় মাচ্চর ইউনিয়ন একাদশ ১-০ গোলে কানাইপুর ইউনিয়ন একাদশকে হারিয়েছে।

উল্লেখ্য, ফরিদপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলার ১১টি ইউনিয়নের ১১টি দল এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে। #

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment