শাহাজাদা মিয়াকে ফরিদপুর জেলা বিএনপির সংবর্ধনা

ফরিদপুর প্রতিনিধি :
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা নির্বাচিত করায় ফরিদপুর জেলা বিএনপির সভাপতি জহিরুল হক শাহাজাদা মিয়াকে ফরিদপুর জেলা বিএনপির পক্ষ থেকে এক বিশাল গন সংবর্ধনা দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে ফরিদপুর অম্বিকা মেমোরিয়াল হলে তাকে এ গন সংবর্ধনা দেওয়া হয়। 
ফরিদপুর জেলা বিএনপির সহ-সভাপতি শহীদ পারভেজের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক শাহাজাদা মিয়া, জেলা বিএনপির সাধারন সম্পাদক সৈয়দ মোদারেস আলী ইছা, যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, সহ-সভাপতি আজম খান, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক রাজীব হোসেন, জেলা ছাত্রদলের সহ সভাপতি জাহাঙ্গীর হোসেনসহ বিএনপি ও এর সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মি। এসময় নেতা কর্মিরা জহিরুল হক শাহাজাদা মিয়া চেয়ারপারসনের উপদেষ্টা হওযায় তাকে ফুলেল তোর দিয়ে সংবর্ধিত করেন। #

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment