দূর্গাপূজা উপলক্ষে সার্বিক বিষয়ে ঢাকা বিভাগীয় কমিশনারের সাথে ভিডিও কনফারেন্স

রাশীদ কাজল ঃ
আসন্ন দূর্গাপূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা বিষয়ে ঢাকা বিভাগীয় কমিশনার জনাব হেলালুদ্দিন আহমেদ ঢাকা ও নারায়গঞ্জ জেলা সহ বৃহত্তর ফরিদপুরের সকল জেলার সাথে ভিডিও কনফারেন্স করেছে। 
বুধবার বিকালে বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে সরাসরি এ সকল জেলার জেলা প্রশাসক ও বিভিন্ন উর্ধ্বতন কর্মকর্তা ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে সার্বিক বিষয়ে পর্যালোচনা করেন।
এসময় ঢাকা, নারায়নগঞ্জ, ফরিদপুর, রাজবারি, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ জেলা ভিডিও কনফারেন্সে অংশ নেন।

ফরিদপুরের জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়ার সভাপতিত্বে জেলায় কনফারেন্স অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক বলেন, জেলায় এ বছর ৭২৬ টি পূজা মন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি স্থানে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। প্রতিটি মন্ডপে সরকার কর্তৃক অনুদান হিসেবে মোট ৩৬৩ মেট্রিকটন গম বিতরন করা হয়েছে।

অনুষ্ঠানে এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. আবু নঈম মোহাম্মদ আবদুছ ছবুর, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ড. কে এম কামরুজ্জামান সেলিম, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুর রশীদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এরাদুল হক, এনএসআই জেডি খন্দকার ওয়াসিউর রহমান, সহকারি পুলিশ সুপার এফ এম মহিউদ্দিন, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ সুবল চন্দ্র সাহা, সিভিল সার্জন অরুন কান্তি বিশ্বাস, পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথু, জেলা পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি এ্যাডঃ অনিমেষ রায়, সাধারন সম্পাদক সুকেশ সাহা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জহিরুল ইসলামসহ বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা,  উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সম্পাদক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment