রাশীদ কাজল ঃ
ফরিদপুর পৌরসভার পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে এনজিও প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে পৌরসভার হলরুমে দিনব্যাপী অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সভার উদ্বোধন করেন পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথু।
সভায় বক্তারা বলেন, পৌর এলাকায় পয়ঃবর্জ্য ব্যবস্থাপনায় কি ধরনের টয়লেট ব্যাবহার করেন এবং কারা এই পয়ঃবর্জ্য ব্যবস্থাপনায় পরিস্কারে নিয়োজিত আছে তা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা এসময় আরো বলেন, বাসা বাড়ি ও অফিস এলাকায় পয়ঃবর্জ্য ৫৫ ভাগ বিভিন্ন ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে নদীতে এবং বাকি ৪৫% ভাগ হরিজন ও মুসলিম সম্পদায় দিয়ে পরিস্কার করা হয়। বক্তরা বলেন এতে করে পরিবেশ, পানি ও বায়ু মারাত্বক ভাবে দূষিত হচ্ছে। বক্তারা বলেন আমরা এই পয়ঃবর্জ্য সম্পদে পরিনত করে আবার পুনরায় ব্যবহারের উপযোগী করে তুলতে কাজ করছি। এজন্য আমাদের পৌরসভা কর্তৃক একটি প্যান্টের কাজও এগিয়ে চলছে।
সাপের আয়োজনে ও ফরিদপুর পৌরসভার সহযোগীতায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ শাহজাহান মিয়া, পৌর কাউন্সিলর আনিসুর রহমান চৌধুরী মোঃ ইদ্রিস আলী, সনাক সভাপতি রমেন্দ্রনাথ রায় কর্মকার, পৌরসভার নির্বাহী প্রকৌশলী কাওসার আলী মোল্যা, পৌর সচিব তানজিলুর রহমান মিলন, প্রাকটিক্যাল এ্যাকশন ফরিদপুরের আঞ্চলিক কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, বিএফএফ এর নির্বাহী পরিচালক আ.ন.ম. ফজলুল হাদি সাব্বির, সাফের সভাপতি মোঃ বিলায়েত হোসেন, আভার নির্বাহী পরিচালক সুরেশ চন্দ্র হালদার প্রমুখ।
এসময় সভায় পৌর কর্মকর্তা ফজলুল করিম আলাল, মউফের নির্বাহী পরিচালক ডা. জাহানারা বেগম লিলি, জেলা ব্লাস্ট সমন্বয়কারী এ্যাডঃ শিপ্রা গোস্বামী, এজাগের নির্বাহী পরিচালক নাজমা আক্তার, পল্লী নারী উন্নয়ন সংস্থা’র নির্বাহী পরিচালক ইন্দ্রজীৎ দাস, ভিডিও নির্বাহী পরিচালক বিপ্লপ কুমার মালো, মোঃ মোশাররফ হোসেনসহ বিভিন্ন এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় প্রকল্পের কার্যক্রম সম্পর্কে ২টি পাওয়ার পয়েন্টে উপস্থাপনা করেন প্রাকটিকাল এক্যাশন এর টেকনিক্যাল পার্সন মো. মামুন ও মো. আব্দুর রহমান ভূইয়া।


0 comments :
Post a Comment