রাশীদ কাজল :
‘অভিযোজন অর্থায়নে ঋন নয়, চাই ক্ষতিপূরন’ এই শ্লোগানে ফরিদপুরে সচেতন নাগরিক কমিটি (সনাক) এর আয়োজনে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ফরিদপুর প্রেসকাবের সামনে ঘন্টাব্যাপী জলবায়ু ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নাগরিক অংশগ্রহন নিশ্চিত হোক এই দাবিতে তারা এ মানববন্ধন কর্মসূচি পালন করে। আসন্ন কপ-২২ মারাকান সম্মেলন উপলক্ষে আয়োজিত মানববন্ধনে এসময় বক্তরা এ দাবী তুলেন।
মানববন্ধনে এসময় বক্তব্যে রাখেন, টিআইবি সভাপতি রমেন্দ্র নাথ রায় কর্মকার, মহিলা পরিষদের সভাপতি অধ্যাপিকা শিপ্রা রায়, ফাতেমা আক্তার, শরিফা ইসলাম লাবন্যসহ অন্যান্যরা বক্তব্যে রাখেন।
বক্তরা এসময় বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর অন্যতম বাংলাদেশসহ স্বল্পোন্নত ও ুদ্র দ্বীপ রাষ্ট্রসমূহে প্রতিনিয়ত ঝড়, বন্যা, জলোচ্ছাস, নদী ভাঙন, খরা ও তীব্র তাপমাত্রার প্রকোপ ক্রমেই বাড়ছে। বিজ্ঞানীরা বলছেন বৈশ্বিক তাপমাত্রা ২-৪ ডিগ্রী সেলসিয়াস বেড়ে গেলে ঝুঁকিপূর্ণ দেশগুলোতে অপূরণীয় ক্ষতি হবে। উপকূলীয় বন্যা, তীর ভাঙন এবং কৃষিতে বিপর্যয়ের প্রভাবে ২০৫০ সাল নাগাদ বাংলাদেশের প্রায় ২.৭ কোটিসহ বিশ্বব্যাপী প্রায় ১৫ কোটি মানুষ পরিবেশ শরণার্থী হওয়ার আশংকা রয়েছে। এ প্রেক্ষিতে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের তিকর প্রভাব মোকাবেলা করার জন্য পরিবেশ এবং উন্নয়ন সংক্রান্ত রিও ঘোষণা, ১৯৯৪ সনে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশন (ইউএনএফসিসিসি) প্রতিষ্ঠা এবং ইউএনএফসিসি’র উদ্যোগে জলবায়ু পরিবর্তনের তিকর প্রভাব মোকাবেলায় শিল্পোন্নত এবং স্বল্পোন্নত রাষ্ট্রসমূহ ২০১৫ সালে প্যারিসে অনুষ্ঠিত কপ-২১ সম্মেলনে প্যারিস চুক্তিতে ১৯৭টি দেশ সম্মত হয়। বাংলাদেশ সরকারের পাশাপাশিবিশ্বে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী প্রধান দেশ যুক্তরাষ্ট্র, চীন এবং ভারতসহ প্রায় ৮১টি দেশ ইতিমধ্যে চুক্তিটি অনুমোদন করায় আগামী ৪ নভেম্বর ২০১৬ তারিখে থেকে প্যারিস চুক্তি কার্যকর হওয়ার কথা। আসন্ন ৭-১৮ নভেম্বর ২০১৬ তারিখে অনুষ্ঠিতব্য কপ-২২ মারাকেশ সম্মেলনে চুক্তির পক্ষ রাষ্ট্রসমূহের প্রথম সভায় (সিএমএ১) প্যারিস চুক্তি বাস্তবায়নের পথনকশা প্রণয়নে আলোচনা শুরু হবে। উল্লেখ্য, এর আগে ২০১৫ এর ২৫-২৭ সেপ্টেম্বর তারিখে জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলনে ২০১৬-২০৩০ পর্যন্ত ‘‘টেকসই উন্নয়ন লক্ষ্য’’র অংশ হিসেবে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সুস্পষ্ট লক্ষ্য-১৩ নির্ধারণ করা হয়েছে।

0 comments :
Post a Comment