ফরিদপুরের করিমপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু, আরোহী আহত

ফরিদপুর প্রতিনিধি :
ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের সদর উপজেলার করিমপুর এলাকায় দ্রুতগামী ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক, কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। এ দূর্ঘটনায় অপর আরোহী আহত হয়েছে। 

নিহত যুবকের নাম মো. নাজমুল আলম সাব্বির (২৫)। সে জেলা শহরের ঝিলটুলি এলাকার এ্যাড. নুরুল আলমের পুত্র ও ঢাকার একটি বেসরকারী ইঞ্জিনিয়ারিং কলেজের ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ছাত্র।

কানাইপুর হাইওয়ে পুলিশের (এসআই) ইনচার্জ মো. আকরাম হোসেন জানান, একটি দ্রুতগামী ট্রাক পেছন থেকে দুই মোটর সাইকেল আরোহীকে চাপা দিলে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। এঘটনায় আহত আরেক যুবককে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। #

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment