ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের কোতয়ালী থানায় সদর উপজেলার ঈশানগোপালপুর ইউনিয়নের চাদঁপুর এলাকার প্রদিপ দত্ত ওরফে পাপুলের বিরুদ্ধে মাদক বেচা-বিক্রি ও চাদাঁবাজির অভিযোগ দিয়েছে একই এলাকার মাধব দাস।
মাধব দাস জানান, পাপুল প্রভাব খাটিয়ে দিনে দুপুরে তাদের (মাধব) বাড়ীর গাছের থেকে ডাব পেড়ে নিয়ে যায়। এতে তারা বাঁধা দিলে তাদের উপর হামলার চেষ্টা চালায় পাপুল। তিনি জানান, এখন পাপুল তাদের পরিবারকে হত্যার হুমকি ও ৫০ হাজার টাকা চাদাঁ দাবি করেছে। এছাড়া তার (পাপুলের) বৌকে দিয়ে তাদেরকে নারী নির্যাতনের মামলার ভয় দিচ্ছে প্রতিনিয়িত। মাধব জানান, এখন তারা শংকার মধ্যে দিন কাটাচ্ছে। মাধব এ ঘটনায় প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছে।
একই এলাকায় জনৈক ট্রাক চালক জানান, কদিন আগে পাপুল তার মাটি কাটার ট্রাক গতিরোধ করে চাদাঁ দাবি করে।
অভিযোগ প্রসঙ্গে ফরিদপুর কোতয়ালী থানার উপ-পরিদর্শক মো. রেজাউল জানান, পাপুলের বিরুদ্ধে একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। #

0 comments :
Post a Comment