শাহজাহান হেলাল,মধুখালী (ফরিদপুর) :
মধুখালীতে যৌতুকের দাবিতে গৃহ বধু মুন্নিকে হত্যার অভিযোগ ।

মধুখালী থানা পুলিশ সুত্রে যানা গেছে রোববার ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের ছকরিকান্দি গ্রামের সুমন মন্ডলের স্ত্রী মুন্নি (২২) কে তার পাষান্ড শশুর হানিফ মন্ডল , শাশুরী রাহেলা বেগম ও চাচা শশুর কানাই মন্ডল মিলে হত্যা করেছেন বলে নিহত মুন্নির পরিবারের দাবী। 
  
রবিবার সকাল ১০টার দিকে গৃহ বধু মুন্নির শ্বশুর বাড়ীতে এ হত্যাকান্ডটি ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ফরিদপুর মর্গে প্রেরন করেছে। শ্বশুর শ্বাাশুড়ী চাচা শ্বশুর ও স্বামীর বাড়ির লোকজন পলাতক রয়েছেন। মুন্নির দেড় বছরের একটি পুত্র সন্তান রয়েছে।

স্থানীয় সুত্রে জানাযায়, প্রায় ৪ বছর আগে মধুখালী পৌরসভার পরীক্ষিতপুর গ্রামের আ: রহমানের কন্যা মুন্নিুর সাথে উপজেলার রায়পুর ইউনিয়নের ছকরিকান্দি গ্রামের হানিফ মন্ডলের ছেলে সুমন মন্ডল  (২৮) এর সাথে পারিবারিক ভাবে বিবাহ হয়। বিবাহের বছর পর তাদের ঘরে সাইমন নামে একটি পুত্র সন্তানের জন্ম হয়। এর কিছদিনের মধ্যে মুন্নিুর স্বামী সুমন বিদেশে চলে যান। এর পর থেকেই শ্বশুর শ্বাশুড়ী ও চাচা শ্বশুর মিলে বিভিন্ন সময়ে মুনিকে যৌতুকের জন্য শারীরিক ভাবে নির্যাতন করতেন থাকে। এর এক পর্যায়ে শনিবার রাতে মন্নিুর উপর যৌতুকের দাবীতে নির্যাতন করলে মন্নিু বাবার বাড়ীতে ফোন করেন এবং রোববার মুন্নিুর বাবা রহমান মেয়ে কে আনার জন্য মেয়ের শ্বশুর বাড়ীতে গেলে তার শ্বশুর শ্বাশুড়ী ও চাচা শ্বশুর সালিশের কথা বলে ঊঠানে বসিয়ে রেখে ঘরে যায় এবং ঘর থেকে বেরিয়ে মুন্নি মারা গেছে বলে জানায়।  উল্লেখ্য মুন্নিুর গলার বিভিন্ন স্থানে ক্ষতের চিহ্ন রয়েছে।
এব্যাপারে মধুখালী থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment