হারুন-অর-রশীদ :
ফরিদপুরে ঢাকা শিা বোর্ড আন্তঃকলেজ (উচ্চ মাধ্যমিক) অ্যাথলেটিকস প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পর্ণ হয়েছে ।
আজ শনিবার সকাল ১০ টায় জেলার সরকারি রাজেন্দ্র কলেজের শহর ক্যাম্পাসে এ অ্যাথলেটিকস প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয় ।
সরকারি রাজেন্দ্র কলেজের অধ্য প্রফেসর মোশার্রফ আলীর সভাপতিত্ব এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর সুলতান মাহমুদ হীরক, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্য প্রফেসর হাসিনা বানু, সরকারি ইয়াছিন কলেজের অধ্য প্রফেসর গোবিন্দ্র চন্দ্র বিশ্বাস, রাজেন্দ্র কলেজের উপাধ্য প্রফেসর আবু তালেব মিয়া । প্রতিযোগিতা শেষে বিকাল ৫ টায় বিজয়ীদের মাধ্যে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেওয়া হয় ।
উল্লেখ্য, গত ৫ অক্টোবর থেকে নভেম্বরের ৫ তারিখ পর্যন্ত মাসব্যাপী ২৮০ টি ইভেন্টে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ।

0 comments :
Post a Comment