নেত্রীর নির্দেশ অমান্য করলে তাদের চিরদিনের জন্যে আ’লীগের রাজনীতি বন্ধ হয়ে যাবে -ফরিদপুরে কাজী জাফরুল্লাহ

২০১৯ সালের নির্বাচনকে মাথায় রেখে দলীয় ঐক্য সুদৃঢ় করতে কাজ করবে নতুন কমিটি

ফরিদপুর প্রতিনিধি :

কেন্দ্রীয় আওয়ামীলীগের পুনরায় নির্বাচিত প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ বলেছেন, আগামী ০৮ নভেম্বর অনুষ্ঠিতব্য নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির আগামী দিনের কর্মপরিকল্পনা নির্ধারিত হবে। তথাপিও ২০১৯ সালের জাতীয় নির্বাচনকে মাথায় রেখে দলীয় ঐক্যকে সুদৃঢ় করাসহ অভ্যন্তরীন কোন্দল নিরসনে কাজ করবে নতুন কমিটি।

শনিবার ফরিদপুরের বদরপুরে এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের বাসভবনে ফরিদপুরের আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেত্রীবৃন্দের সাথে মত বিনিময়কালে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।


তিনি বলেন, নেত্রীর নির্দেশ কেউ অমান্য করলে ভবিষ্যতে তাদের চিরদিনের জন্যে আওয়ামীলীগের রাজনীতি বন্ধ হয়ে যাবে। 

মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা নেই মন্তব্য করে তিনি বলেন, ২০১৪ সালের ০৫ই জানুয়ারীর নির্বাচনে অংশগ্রহন না করে বিএনপি তাদের সবচেয়ে বড় রাজনৈতিক ভুল করেছে। এসময় তিনি আরো বলেন, বিদেশী শক্তির উপর ভর করে ক্ষমতায় যাওয়া যাবেনা।

ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. সুবল সাহার সভাপতিত্বে এসময় সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ নেতা খন্দকার মোহতেশাম হোসেন বাবর, কোতয়ালী আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা, সাধারণ সম্পাদক সৈয়দ শামসুল আলম, শহর আওয়ামীলীগের সভাপতি খন্দকার নাজমুল ইসলাম লেভীসহ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। #

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment