চরভদ্রাসনে সমবায় দিবস উদ্যাপন

মুস্তাফিজুর রহমান, চরভদ্রাসন :
“সমবায়ের দর্শন টেকসই উন্নয়ন” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে ফরিদপুরের চরভদ্রাসনে ৪৫ তম জাতীয় সমবায় দিবস-২০১৬ উদ্যাপন করা হয়েছে। উপজেলা পরিষদ ও  সমবায় বিভাগ এর আয়োজনে দিবসটি উপলক্ষে ৫ নভেম্বর শনিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের সামনে থেকে এক বর্নাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি সদর বাজারের প্রধান সড়ক গুলো প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভার আয়োজন করে। চরভদ্রাসন বাজার বনিক সমিতির সভাপতি মোঃশহীদুল ইসলাম মোল্যার সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত)পারভেজ চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মোঃইদ্রিস কাজী,সদর বাজার ঘর মালিক সমিতির সভাপতি মোঃনজরুল ইসলাম শিকদার ও শিক্ষক মোঃ রফিকুল ইসলাম প্রমুখ। বক্তারা উপজেলার সমবায় সমিতি গুলোকে আরও মজবুত ও  শক্তিশালী করে গড়ে তোলার লক্ষে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment