সংসদ উপনেতার পরিবারকে নিয়ে অপপ্রচার
ফরিদপুর প্রতিনিধি :
জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির পুত্র ও নগরকান্দা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আয়মন আকবর চৌধুরী বাবলুর বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের উপর নির্যাতনের অভিযোগ এনে ফরিদপুর প্রেসকাবে সাংবাদিক সম্মেলন করার প্রতিবাদে সালথায় সাংবাদিক সম্মেলনে সংসদ উপনেতার পরিবারকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবী করে পাল্টা সাংবাদিক সম্মেলন করা হয়েছে।
শুনকার ফরিদপুরের সালথা উপজেলা পরিষদের হলরুমে সালথা উপজেলা আওয়ামীলীগ আয়োজিত ওই সাংবাদিক সম্মেলন থেকে অপপ্রচারকারীরা অবৈধ সুবিধাদি না পেয়ে অপপ্রচার চালাচ্ছে বলে দাবী করা হয়।
সালথা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতির মো. শাহিদুজ্জামানের সভাপতিত্বে উপজেলা আ”লীগ সভাপতি মো. ফারুক উজ্জামান মিঞা ও সালথা উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান পৃথক দুটি লিখিত বক্তব্য পাঠ করেন।
সম্মেলন থেকে সালথা উপজেলা আ”লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন মাতুব্বর, সাংগঠনিক সাব্বির হোসেন এবং মো. আনোয়ার হোসেনকে সালথায় অবাঞ্চিত ঘোষনা করা হয়।
উল্লেখ্য, গত ০১ নভেম্বর আয়মন আকবর চৌধুরী নির্বাচনী এলাকায় প্রভাব খাটিয়ে নানা ধরনের অপকর্ম করছে বলে সালথা উপজেলা আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন এবং সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির হোসেন ফরিদপুর প্রেসকাবে সাংবাদিক সম্মেলন করে। #
0 comments :
Post a Comment