হারুন-অর-রশীদ :
ফরিদপুরের প্রতিবন্ধী ব্যক্তিরা আজ খুবই আনন্দিত! তাদের পথ প্রর্দশক, তাদের উন্নয়ন নিয়ে যে মানুষটি সারাদিন ব্যস্ত থাকেন নিজের চিন্তা বাদ দিয়ে এবং ফরিদপুরের প্রতিবন্ধী ব্যক্তিদের ভাগ্য উন্নয়নের একমাত্র কান্ডারি বিপ্লব কুমার মালো অবশেষে পেলেন এবারের যুব পুরস্কার। তিনি নিজেও একজন প্রতিবন্ধী ব্যক্তি। বিপ্লব কুমার মালো ফরিদপুরের একটি প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন (ডিডিও) গ্রাম উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক হিসেবে কাজ করছেন। এক সময় এই সংগঠনটি পরিচালনা করার জন্য কোন প্রকল্প বা অর্থ তাদের ছিলনা।
২০১২ সাল থেকে সেন্টার ফর সার্ভিসেস এন্ড ইনফরমেশন অন ডিজঅ্যাবিলিটি (সিএসআইডি) লিওনার্ড চেশায়ার ডিজঅ্যাবিলিটি (এলসিডি) এর সহযোগীতায় ‘‘এ্যাক্সেস টু লাইভলিহুড” প্রকল্পের মাধ্যমে ফরিদপুরের প্রতিবন্ধী মানুষদের অধিকার আদায়, দক্ষতা বৃদ্ধি ও উপযুক্ত কর্মসংস্থানের লক্ষ্যে গ্রাম উন্নয়ন সংস্থার মাধ্যমে কাজ করে যান বিপ্লব।
গত মঙ্গলবার জাতীয় যুব দিবসে যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক এ,এস,এম মঈনুল আহসান ফরিদপুরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার পর এ পুরস্কার বিপ্লবের হাতে তুলে দেন।
বিপ্লব কুমার মালো বলেন, আমি সারা জীবন ফরিদপুরের প্রতিবন্ধী ভাই বোনদের ভাগ্য উন্নয়নের জন্য যে পরিশ্রম করেছি তা আজ সার্থক হল, সরকার আমার কাজের স্বীকৃতি দিলেন, আজ আমি খুবই গর্বিত। তিনি আরও বলেন, এই পুরুস্কার পাওয়ার পিছনে একমাত্র অবদান হল সেন্টার ফর সার্ভিসেস এন্ড ইনফরমেশন অন ডিজঅ্যাবিলিটি (সিএসআইডি) ‘‘এ্যাক্সেস টু লাইভলিহুড” প্রকল্পের। সিএসআইডি এগিয়ে না আসলে হয়তোবা আজ আমার এই পুরস্কার পাওয়া সম্ভব হতো না, তাই আমি সিএসআইডি-এ্যাক্সেস টু লাইভলিহুড প্রকল্পকে ধন্যবাদ জানাচ্ছি।
সেন্টার ফর সার্ভিসেস এন্ড ইনফরমেশন অন ডিজঅ্যাবিলিটির (সিএসআইডি) সমন্বয়কারী আক্তার হোসেন জানান, বিপ্লব ফরিদপুরের প্রতিবন্ধী মানুষদের অধিকার আদায়ে এক নিবেদিত প্রাণ । সে নিজের চিন্তা না করে প্রতিবন্ধীদের কথা ভাবেন ।
উল্লেখ্য, গত কয়েক মাস আগে “অসহায় প্রতিবন্ধীদের ভাগ্য নির্মাতা ফরিদপুরের বিপ্লব” এই শিরোনামে বিভিন্ন পত্র-পত্রিকায় খবর প্রকাশিত হয় । এরই ধারাবাহিকতায় বিপ্লব কর্র্তৃপক্ষের নজরে আসেন ।

0 comments :
Post a Comment