চরভদ্রাসনে জেলেদের জালে কুমির আকৃতির প্রানী

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হাজীগঞ্জ ঘেষা পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পরেছে কুমিড়ের মতন দেখেতে বিরল প্রজাতির এক প্রনী । গত শুক্রবার বিকেলে উপজেলার মধ্য শালেপুরের বাসিন্দা শেখ মোতালেবের ছেলে  জাহাঙ্গীর (৩০) পদ্মা নদীতে ইলিশ মাছ ধরতে গেলে তার জালে ধরা পরে প্রায় ৬ ফুট লম্বা এই প্রানীটি। খবর পেয়ে শনিবার সকালে স্থানীয় রেজাউল ও ফারুকের সহযোগিতায় প্রানীটি হাজিগঞ্জ বাজারে আনলে উৎসুক জনতা এটি দেখতে ভীর জমায়। 
জানা যায় জাহাঙ্গীরের জালে প্রনীটি ধরা পরলে সে বিষয়টি চরভদ্রাসনের বাসিন্দা ফরিদপুর সরকারি ইয়াছিন কলেজের সাবেক ভি.পি মোশাররফ হোসেন(ভিপি মোসা)কে জানালে তিনি প্রথমে স্থানীয় প্রশাসনকে জানানোর চেষ্টা করে না পেয়ে। জেলা প্রশাসকের কার্যালয়ে যোগাযোগ করেন এবং এন.ডি.সি ও নির্বাহী মেজিষ্ট্রেট মনদীপ ঘড়াই এর নিকট ঐ প্রানীটি হস্তান্তর করেন। প্রানীটির বিষয়ে এন.ডি.সি মনদীপ ঘড়াই এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান জেলা প্রশাসকের নির্দেশক্রমে প্রানীটি বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়েছে। পরে বন বিভাগ প্রানীটিকে নদীতে ছেড়ে দিয়েছে বলেও জানান তিনি। 

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment