মুস্তাফিজুর রহমান, চরভদ্রাসন (ফরিদপুর) :
মা ইলিশ রায় ২২ দিন নিষেধাজ্ঞার পর ফরিদপুরের চরভদ্রাসন সদর মাছ বাজারে ইলিশ কেনা বেচার ধুম পড়েছে। ডালায় ইলিশ সাজিয়ে চির চেনা রুপে প্রান ফিরে পেয়েছে এ মাছ বাজার। শনিবার মাছ বাজার ঘুরে দেখা যায় প্রতিটি মাছের ডালায় শোভা পাচ্ছে নানা আকৃতির ইলিশ। সেই সাথে ২২ দিন অপেক্ষার পর মাছের রাজা ইলিশ কেনার জন্য বাজারে ইলিশ প্রেমিদের উপচে পরা ভীর ছিল লক্ষনীয়। ইলিশ ১ কেজি ওজনের একটি বিক্রি হচ্ছে ৪৫০/৫০০ টাকায়। এক কেজি ওজনের নীচের নানা আকৃতির মাছ বিক্রি হচ্ছে ৫০ হতে তিন শত টাকায়।
মৎসজীবি কয়েকজনের সাথে কথা হলে তারা জানায় ২২ দিন মাছ মারি নাই ছেলে পুলে নিয়ে কষ্ট করেছি। এখন মাছ ধরায় কোন নিষেধাজ্ঞা নেই আজ প্রচুর মাছ পাইছি। আর এক মাছ ব্যাবসায়ী ইকলাছ,আব্দুল ওহাব,শামসু ও মান্নান জানায় চলতি মৌসুমে পদ্মার ইলিশে ভরপুর থাকে আমাদের মাছ বাজার নিষেদ্ধাজ্ঞার পর গত কয়েকদিন ধরে প্রচুর ইলিশ মাছ উঠছে ক্রেতাদের ভীর সামলাতে আমরা হিমশিম খাচ্ছি। ইলিশ কিনতে আসা সদর ইউনিয়নের বালিয়াডাঙ্গী গ্রামের বাসিন্দা শেখ সেলিম জানায় নিষেধাজ্ঞা থাকায় গত মাসে ইলিশ কেনা হয়নি আজই ১২শত টাকা দিয়ে ১৫ টি ইলিশ মাছ কিনলাম।
জানা যায় মূল্য হাতের নাগালে থাকায় মাছ কিনছে নানা শ্রেনী পেশার মানুষ সেই সাথে দাম কম হওয়ায় পয়সাওযালারা ইলিশ মাছে ভরছে ফ্রিজ । এ বছর মা ইলিশ রায় প্রাশাশনিক ভাবে নদীতে কঠোর অভিযান অব্যাহত থাকায় অবৈধ মৎস শিকারীরা খুব বেশী সুবিধা করে উঠতে পারেনি। এখন নিষেধাজ্ঞা শেষ জেলেরা মনের আনন্দে শিকার করছে মাছ। জেলেদের সাথে কথা বলে জানা যায় পদ্মা নদীতে তাদের জালে এখন প্রচুর পরিমানে ইলিশ ধরা পরায় মাছ বিক্রি করে তারা অর্থনৈতিক ভাবে সাবলম্বী হচ্ছে।



0 comments :
Post a Comment