মুস্তাফিজুর রহমান, চরভদ্রাসন (ফরিদপুর) :
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পদ্মা নদীতে শুক্রবার দুপুরে জেলেদের জালে ধরা পরে ৩২ কেজি ওজনের এক কাতলা মাছ। মাছটি বিক্রির উদ্দেশ্যে স্থানীয় সদর বাজারে আনলে তা দেখতে উৎসুক জনতা ভীর জমায়। এ সময় মাছটির দাম ৩০ হাজার টাকা হাকা হচ্ছিল।
মাছ ব্যাবসায়ী মোঃজালাল জানায় মাছটি পদ্মা নদীতে ধরা পরেছে এটি রফিকের আড়ত হতে ২৫ হাজার টাকায় কিনেছি। জালাল আরও জানায় মাছটি একক ভাবে কেউ না কিনলে ৬ ভাগা দিয়ে ৫ হাজার টাকা করে ভাগা বিক্রি করব। সৌখিন মাছ শিকারী হাবিবুর রহমান বলেন বেশ কিছু দিন আগে পদ্মা নদী থেকে ২০ কেজি ওজনের একটি কাতল মাছ ধরা পরেছিল। শেষ খবর পাওয়া পর্যন্ত ৩২ কেজি ওজনের কাতল মাছটি স্থানীয় মোতালেব মোল্যা নামের এক ব্যাবসায়ী ২৮ হাজার টাকায় ক্রয় করেন।

0 comments :
Post a Comment