ফরিদপুরে মোহন মিয়ার ৪৫ তম মৃত্যুবার্ষিকী পালিত

ফরিদপুর  প্রতিনিধি :
“চৌধুরী ইউসুফ আলী ওরফে মোহন মিয়া ছিলেন অসাম্প্রদায়িক চেতনার অসম্ভব মানব দরদী এক রাজনীতিবিদ। পদ-পদবী ও মতার মোহ উপো করে তিনি আজীবন মানুষের কল্যাণে রাজনীতি করে গেছেন। দেশের বর্তমান ক্রান্তিকাল থেকে উত্তরণের জন্য এখন মোহন মিয়ার মতো আদর্শবাদী নেতার দরকার।”

শনিবার বিকেলে ফরিদপুর শহরের কমলাপুর এলাকার ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে চৌধুরী ইউসুফ আলী ওরফে মোহন মিয়ার ৪৫ তম মৃত্যুবার্ষিকী উপলে আয়োজিত স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন।

অধ্যাপক এবিএম আব্দুস সাত্তারের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন মোহন মিয়ার দৌহিত্রা বিএনপি নেত্রী নায়াব ইউসুফ চৌধুরী। 

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন  বিএনপির ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, জেলা বিএনপির সহ সভাপতি এএফএম কাইয়ুম জঙ্গী ও জাফর হোসেন বিশ^াস, ফরিদপুরের সদর উপজেলার ভাইস চেয়ারম্যান বেনজীর আহমেদ তাবরীজ, ফরিদপুর মুসলিম মিশনের সম্পাদক অধ্যাপক এমএ সামাদ, অ্যাডভোকেট আলী আশরাফ নান্নু, রউফ উন নবী, রঞ্জন চৌধুরী, রেজাউল ইসলাম রেজাউল, গোলাম মোস্তফা মিরাজ, মুরাদ হোসেন, অ্যাডভোকেট আশুতোষ টিকাদার, এএম সাদেক প্রমুখ। প্রমুখ। সভা শেষে মোহন মিয়ার রুহের মাগফেরাত  কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। 

উল্লেখ্য বিএনপির সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ঈবনে ইউসুফের পিতা ছিলেন মোহন মিয়া। #

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment