শাহজাহান হেলাল, মধুখালী :
বৃহস্পতিবার মধুখালীতে বৃহস্পতিবার রাতে দু’দল ডাকাতদের মধ্যে অধিপত্য বিস্তার ও ভাগাভাগিকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে গোলাগুলিতে ফরিদপুরের মধুখালীর মেছড়দিয়া গ্রামের কামালউদ্দিন জোয়াদ্দারের পুত্র ডাকাত ওহিদুল জোয়াদ্দারসহ ২ জন নিহত হন ।
শুক্রবার বিভিন্ন টেলিভিশনে প্রচার ও এলাকায় ওহিদুলের মৃত্যু সংবাদ ছড়িয়ে পরলে সারাদিনই সাধারন মানুষের মুখে মুখে ছিল বিষয়টি। কারন সন্ধ্যা নামলেই মেছড়দিয়া ফাকা মাঠের ভিতর সর্বস্ব লুট করতো আর নির্দয় ভাবে মারধর করতো ওহিদুল। এছাড়া বাড়ি-ঘরে ডাকাতির সাথে খুন আর ধর্ষন করতো বলে অভিযোগ রয়েছে। আর সে কারনেই সাধারন মানুষকে স্বস্তির নিশ্বাস ফেলতে দেখা গেছে।
উল্লেখ দু’দল ডাকাতের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার রায়পুর ইউনিয়নের ছকড়িকান্দী নামক গ্রামে পরিত্যাক্ত ইটভাটি এলাকায় গোলাগুলির সময় মধুখালী থানার টহল পুলিশ বিষয়টি থানাকে অবহিত করে। খবর পেয়ে এসআই সাইফুল আলম, এসআই সুকান্ত দত্ত, এসআই আতিয়ার রহমান, এস আই মোস্তফা কামাল, এএসআই রফিকুল ইসলাম, এএসআই আবুল কালাম আজাদ ও সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌছে কয়েক রাউন্ড শর্টগানের গুলি ছুড়লে ডাকাতরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পুলিশ আহত অবস্থায় দুই জনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকের কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। ঘটনাস্থল থেকে ২ রাউন্ড গুলি সহ একটি বিদেশী স্বয়ংক্রিয় পিস্তল উদ্ধার করা হয়েছে।
নিহত ডাকাতরা হলেন মধুখালী উপজেলার মেছড়দিয়া গ্রামের কামাল উদ্দিন জোয়াদ্দারের পুত্র ওহিদুল ইসলাম জোয়াদ্দার ও রাজবাড়ীর বালিয়াকান্দী উপজেলার শালমারা গ্রামের আজিম উদ্দিন ওরফে একদিল সেকের পুত্র সাজ্জাদ ওরফে কাসেম (৪০)। ওহিদুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলার বিবরনে দেখা যায় মধুখালী থানা-৩টি,রাজবাড়ীতে -২টি এবং বোয়ালমারীতে ১টি খুন-ডাকাতী সহ বিভিন্ন মামলা রয়েছে। #
0 comments :
Post a Comment