মুস্তাফিজুর রহমান, চরভদ্রাসন :
ফরিদপুরের চরভদ্রাসনে নিজের দোষ আড়াল করতে মাহেন্দ্র চালক শেখ শাহেদ(৩৮)কে রবিবার সন্ধায় মারাত্মক ভাবে পিটিয়ে আহত করেছে এক বখাটে যুবক। ঐ যুবকের নাম মোখলেছ মোল্যা(২৭) সে উপজেলার সদর ইউনিয়নের উত্তর আলমনগর গ্রামের বাসিন্দা ফজল মোল্যার ছেলে। এ দিকে মাহীন্দ্র চালক উপজেলার সদর ইউনিয়নের চর সরবান্দিয়া গ্রামের বাসিন্দা শেখ হাকীম উদ্দিন এর ছেলে।
সোমবার চরভদ্রাসন হাসপাতালে চিকিত্সাধীন মাহীন্দ্র চালক শেখ শাহেদ প্রতিবেদককে জানায় সে প্রতিদিনের মতন ষ্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে ফরিদপুরে যাচ্ছিল। তার গাড়ি সদর বাজার জামে মসজিদের নিকট এসে জ্যামে আটকালে মোখলেছ মোল্যা হঠাৎ তার মোটর সাইকেল দিয়ে পেছন থেকে মাহীন্দ্র গাড়িটিকে সজোরে ধাক্কা দেয় এবং নিজের অপরাধ আড়াল করতে মাহীন্দ্র চালকের উপর দোষ চাপিয়ে তাকে বেধরক পিটিয়ে মারাত্মক ভাবে আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ঐ ড্রাইভারকে রক্তাক্ত অবস্থায় চরভদ্রাসন থানা স্বাস্থ্য কমপ্লেক্স্রে এনে ভর্তী করে। উক্ত ঘটনায় সোমবার দুপুরে মাহীন্দ্র চালকের বড় ভাই আব্দুল জলিল(৫০) ঐ যুবকের বিরুদ্ধে চরভদ্রাসন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। উক্ত ঘটনার সত্যতা স্বীকার করে চরভদ্রাসন থানার এ.এস.আই আব্দুল আজিজ বলেন ঘটনার পর থেকে অভিযুক্ত মোখলেছ তার মোটর সাইকেল ফেলে রেখে পালিয়ে যায় সাইকেলটি বর্তমানে থানা হেফাজতে রাখা আছে।

0 comments :
Post a Comment