সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের সদরপুর উপজেলা ঐতিহ্যবাহী কৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ে গতকাল শনিবার সাকাল ১১টায় মাদকমুক্ত,বাল্যবিবাহ প্রতিরোধ মানসম্মত শিক্ষা নিশ্চিত করনের লক্ষ্যে শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের মাঠ চত্ত্বরে ম্যানেজিং কমিটির সভাপতি আক্তারুজ্জামান তিতাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন সদরপুর উপজেলা নির্বাহী অফিসার রোকসানা রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: জালাল উদ্দিন, সহকারী শিক্ষা অফিসার মো: মোফাজ্জেল হোসেন, অন্যান্যদের মাঝে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার আমিরুল হক, অভিভাবকদের মাঝে প্রাণ কৃষ্ণ চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক, দিলীপ কুমার বিশ্বাস, মাওলানা আব্দুল মান্নান প্রমুখ। মাদক মুক্ত ও বাল্যবিবাহ প্রতিরোধ শিক্ষাঙ্গন প্রতিষ্ঠার জন্য উপজেলা নির্বাহী অফিসার শপথ বাক্য পাঠ করান।
0 comments :
Post a Comment