-ফরিদপুরে কেন্দ্রীয় যুবলীগ প্রেসিডেন্ট
সাজ্জাদ হোসেন বাবু :
বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় চেয়ারম্যান মো. ওমর ফারুক চৌধুরী বলেছেন, বিগত সরকারগুলো মানুষের ভোট ও ভাতের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে আর শেখ হাসিনার সরকার মানুষের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করেছে।
মঙ্গলবার রাতে ফরিদপুরের পানি উন্নয়ন বোর্ডের মাঠে পথসভায় প্রধান অফতিথির বক্তব্য দানকালে তিনি একথা বলেন।
তিনি বলেন, বর্তমানে বাংলাদেশের প্রত্যেকটি আইটেম রপ্তানি হচ্ছে।
এসময় সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মো. হারুন অর রশীদ, কেন্দ্রীয় যুবলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মো. মিজানুল ইসলাম মিজু, জেলা আওয়ামীলীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, শহর আওয়ামীলীগের সভাপতি নাজমুল ইসলাম খন্দকার লেভী প্রমূখ বক্তব্য রাখেন।
উল্লেখ্য, পথসভায় জেলার ও বিভিন্ন উপজেলা থেকে আসা সহ¯্রাধিক যুবলীগ নেতাকর্মীসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। #
0 comments :
Post a Comment