কে. এম. রুবেল, ফরিদপুর :
সোনালী ব্যাংক লিমিটেড প্রিন্সিপাল অফিস ফরিদপুরের নিয়ন্ত্রনাধীন ২৩টি শাখার শাখা ব্যবস্থাপকদের সাথে ব্যবসায়িক অবস্থান পর্যালোচনা ও মতবিনিময় সভায় মঙ্গলবার বিকেলে সোনালী ব্যাংক এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখছেন ফরিদপুর জেনারেল ম্যানেজার’স অফিসের জেনারেল ম্যানেজার মো. মতিউর রহমান।
সোনালী ব্যাংক লিমিটেড প্রিন্সিপাল অফিসের এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. মাজেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বকতব্য রাখেন, জেনারেল ম্যানেজার’স অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার লহ্মী নারায়ন ঘোষাল, সোনালী ব্যাংক ফরিদপুম শাখার এজিএম সরোয়ার হোসেন, মো. আলতাফ হোসেন।
মতবিনিময় সভায় সোনালী ব্যাংক লিমিটেড প্রিন্সিপাল অফিস ফরিদপুরের নিয়ন্ত্রনাধীন ২৩টি শাখার শাখা ব্যবস্থাপকদের সাথে ব্যবসায়িক অবস্থান পর্যালোচনা করা হয়।

0 comments :
Post a Comment