মধুখালীতে ট্রান্সফর্মার বিকল

শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) :
উপজেলার বাগাট ইউনিয়নের  বাগাটসহ ৩টি গ্রামের প্রায় শতাধিক বাড়ীতে ৭দিন বিদ্যুৎ সরবরাহ  বন্ধের খবর পাওয়া গেছে। 

উপজেলার বাগাট ইউনিয়নের বাগাট বাজারের কিছু অংশ,বাগাট ঠাকুর পাড়া, বাগাট পূর্বপাড়ার ট্রান্সফর্মার বিকল হয়ে প্রায় শতাধিক বাড়ি ও দোকানে ৭দিন বিদ্যুৎ সরবারহ বন্ধ রয়েছে । চলমান জেএসসি-জেডিসি এবং এসএসসি ও পিএসসি পরীার্থীরা পড়েছেন চরম বিপাকে। বিদ্যুৎ না থাকায় ছেলে-মেয়েদের লেখাপড়া নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন অভিভাবকেরা। বাগাট ঠাকুর পাড়ার বাসিন্দা আবীর হোসেন আবু জানান ৭ দিন ধরে বাচ্চাদের লেখাপড়া প্রচুর তি হচ্ছে। 

মধুখালী ওজোপাডিকোর আবাশিক প্রোকৌশলী মো ঃ মিজানুর রহমানের তার মোবাইলে জানতে চাইলে  তিনি জানান ট্রান্সফর্মারের জন্য খুলনাতে চাহিদা দেয়া হয়েছে। যতদ্রুত সম্ভব সমস্যার সমাধানের চেষ্টা চলছে। 

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment