আব্দুর রহমান এমপির সংবর্ধনা উপলক্ষে প্রস্তুতি কমিটির সভা

শাহজাহান হেলাল মধুখালী (ফরিদপুর) :
রোববার বিকেলে মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে মো. আব্দুর রহমান এমপি‘র সংবর্ধনা ৬টি উপ-কমিটি ও স্টান্ডিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে বিভিন্ন উপ-কমিটির আহবায়ক গণ তাদের কার্যক্রমের কতদুর অগ্রসর হয়েছে  তারা সভাকে অবহিত করেন। এ সময় বক্তব্য রাখেন  উপজেলা চেয়ারম্যান মো. আজিজুর রহমান মোল্যা, পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন, উপজেলা আ‘লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা মনোজ সাহা, আবু সাঈদ মিয়া, পুজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ রায়, মহিলা আ‘লীগের সভাপতি সুরাইয়া সালাম, সংবর্ধনা অনুষ্ঠান বাস্তবায়ন সাজসজ্জা ও মঞ্চ উপ-কমিটি আহবায়ক মো. ইলিয়াস মিয়া, মিডিয়া উপ-কমিটির আহবায়ক শাহ্ মো. ফারুক হোসেন, প্রচার উপ-কমিটির আহবায়ক মো. আতিয়ার রহমান মিয়া, অভ্যার্থনা উপ-কমিটির হাজি আ. সালাম মিয়া, আপ্যায়ন উপ-কমিটির আহবায়ক হাজি মোহাম্মাদ আলী মিয়া, সেচ্ছাসেবক ও র‌্যালী উপ-কমিটির আহবায়ক শাহিদুল ইসলাম জাহিদ প্রমুখ। 
উল্লেখ ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য  মো. আব্দুর রহমান কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় মধুখালী উপজেরা আওয়ামী লীগ এবং নাগরিক কমিটির আয়োজনে ১২ নভেম্বর এক বিশাল গণ সংবর্ধনা অনুষ্ঠিত হবে। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়র খন্দকার মোশাররফ হোসেন এমপি। প্রধান বক্তা থাকবেন কেন্দ্রীয় আওয়ামীলীগ প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ।


Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment