ফরিদপুরে আইডিইবি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালী ও আলোচনাসভা

ফরিদপুর প্রতিনিধি :
“দক্ষ বাংলাদেশ গড়তে রাজনৈতিক অঙ্গীকারের প্রয়োজনীয়তা ও গুরত্ব ম্লোগানে” ফরিদপুরে আইডিইবি’র ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর।

ফরিদপুর আইডিইবি’র জেলা কার্যালয় থেকে র‌্যালী বের হয়েং শহরের বিভিন্ন সড়ক প্রদুক্ষণ করে পুনরায় যথাস্থানে এসে শেষ হয়।

এর আগে আইডিইবি জেলা সভাপতি কে এম আমিনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় সাধারন সম্পাদক এ কে এম শামসুল আলম মনির ও ফরিদপুর পৌরসভার প্রধান প্রকৌশলী মো. কাওছার আলী প্রমুখ বক্তব্য রাখেন। #

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment