নৈতিক শিক্ষায়ও শিক্ষিত হতে হবে

 -আরিফুর রহমান দোলন

প্রতিনিধি, আলফাডাঙ্গা (ফরিদপুর) : 
পাঠ্যপুস্তকের শিক্ষা নিলেই হবে না, নৈতিক শিক্ষায়ও শিক্ষিত হতে হবে মন্তব্য করেছেন ফরিদপুরের আলফাডাঙ্গা আদর্শ কলেজের নব-নির্বাচিত সভাপতি, কামারগ্রাম কাঞ্চন একাডেমি ও কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের চেয়ারম্যান, অনলাইন নিউজ পোর্টাল ‘ঢাকাটাইমস’ ও সাপ্তাহিক ‘এই সময়’ সম্পাদক আরিফুর রহমান দোলন। গতকাল শনিবার ৫ নভেম্বর বেলা ১২টায় আলফাডাঙ্গা আদর্শ কলেজের শিক্ষক ও পরিচালনা পর্ষদের এক পরিচিতি সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় কলেজের অধ্যক্ষ মো. মোরশেদুর রহমান তাজ সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা নব-নির্বাচিত সভাপতি আরিফুর রহমান দোলনকে ফুল দিয়ে বরণ করে নেন। আরিফুর রহমান বলেন, শিক্ষার মানউন্নয়ন, আমি মনে করি এটা সবার আগে দরকার, প্রতিষ্ঠানের অবকাঠামোর উন্নয়ন দরকার, শিক্ষকদের জীবনমানের উন্নয়ন দরকার, সবার আগে দরকার শিক্ষার মানউন্নয়ন। তিনি কলেজের উন্নয়ন সম্পর্কে বলেন, আমি উন্নয়নের বিরোধী নই, আমি উন্নয়নে বিশ্বাসী। আমি কথা দিচ্ছি প্রতিষ্ঠানের শুধু অবকাঠামোই নয় যত ধরনের উন্নয়ন  প্রয়োজন আমি চেষ্টা করবো আপনাদের সবাইকে সাথে নিয়ে এ প্রতিষ্ঠানের উন্নয়ন যেন দ্রুতগতীতে এগিয়ে যায়। ঢাকাটাইমস সম্পাদক শিক্ষার্থীদের বলেন, তোমাদের শুধু পাঠ্যপুস্তকের শিক্ষা নিলেই হবে না, নৈতিক শিক্ষায়ও শিক্ষিত হতে হবে। তোমরা এমন কোনো কাজ করবে না, যা তোমাদের প্রতিষ্ঠানের তি বা মান ক্ষুন্ন হয়। কলেজের অভিভাবকদের উদ্দেশ্যে আরিফুর রহমান  বলেন, শিক্ষকরা নিশ্চই নৈতিক শিক্ষা দেন কিন্তু মাদকের ছোবল সারাদেশে তাই আমাদের সন্তানদের যাতে আচ্ছন্ন না করে আমাদের সবার সে ব্যাপারে খেয়াল রাখতে হবে।।  সহকারি অধ্যাপক এ কে এম আরিফুজ্জামান এর পরিচালনায় সভায় আরও বক্তব্য দেন, উপাধ্যক্ষ কামাল আতাউর রহমান, কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের প্রধান নির্বাহী পরিচালক ও বেগম শাহানারা একাডেমির সভাপতি শেখ শহীদুল ইসলাম, কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম, কলেজ গভর্নিং বডির সদস্য মো. নূরুল ইসলাম লিটন, শেখ শরিফুল ইসলাম, আওয়ামী লীগ মনোনীত গোপালপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী ইনামুল হাসান, কামারগ্রাম কাঞ্চন একাডেমির প্রধান শিক্ষক মো. জাকির হোসেন, সাবেক ব্যাংক কর্মকর্তা আলহাজ্ব এস এম নজরুল ইসলাম, সহযোগি অধ্যাপক নীল রতন বিশ্বাস, এ ইউ হায়দার চৌধুরী, সহকারি অধ্যাপক আবুল কাশেম, নিখিল কুমার কুন্ডু প্রমুখ। এসময় কলেজের শিক্ষক/শিক্ষার্থীবৃন্দ, অভিভাবক, এলাকার সূধীজন, স্থানীয় রাজনীতিবীদরা উপস্থিত ছিলেন।

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment