ফরিদপুর প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরসহ দেশের বিভিন্ন স্থানে নারী শিশু ও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপর নির্যাতনের প্রতিবাদে ফরিদপুরে বিভিন্ন সংগঠন মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
মঙ্গলবার সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ফরিদপুর প্রেসকাবের সামনের মুজিব সড়কের ফরিদপুর জেলা পূজা উদযাপন কমিটির আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন সামাজিক ও সাংস্কতিক সংগঠন সংহতি প্রকাশ করে অংশ নেয়।
কর্মসূচিতে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, ফরিদপুর শ্রী অঙ্গনের সেবাইত মানস বন্ধু ব্রক্ষচারী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব প্রমুখ বক্তব্য রাখেন।
এ কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য দেন সদর বক্তারা বলেন, একাত্তরের পরাজিত শক্তির এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পরিকল্পিতভাবে এসব ঘটনা ঘটাচ্ছে। তারা এ সব ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। #
0 comments :
Post a Comment