শাহজাহান হেলাল,মধুখালী (ফরিদপুর) :
হ্মণবাড়ীয়ার নাসিরনগরে মুর্তি ভাংচুর ও সাম্প্রদায়ীক হামলার প্রতিবাদে গতকাল মঙ্গলবার বিকেলে বাংলাদেশের কমিউনিষ্ট পাটির মধুখালী শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে ।
উপজেলার আখচাষী কল্যানসংস্থার সামনে ঢাকা-খুলনা মহাসড়কে মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন উপজেলা সিপিবির সাবেক সভাপতি হাজী আঃ মালেক সিকদার,জেলা সিপিবির সদস্য এ্যাড.মানিক মজুমদার,মোঃ নওশেরুল আলম,মোঃ ওদুদ সেক,শাহ কুতুবুজ্জামান ও খলিলুর রহমান সহ প্রমুখ ।

0 comments :
Post a Comment