মধুখালীতে সপ্তম শ্রেনীর ছাত্রী ধর্ষিত, ধর্ষক আটক

ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের মধুখালী উপজেলার কুড়ানিয়ারচর মাদ্রাসার সপ্তম শ্রেনীর ছাত্রী (১৩) ধর্ষিত হয়েছে। শনিবার মধ্যরাতে এঘটনা ঘটে। পুলিশ রোববার ভোরে ধর্ষককে আটক করেছে।

ধর্ষকের নাম তারেক মোল্লা (২৫)। সে মধুখালী উপজেলার নওপাড়া গ্রামের সিরাজ মোল্লার পুত্র।

মধুখালী থানার অফিসার ইনচার্জ মো. রুহুল আমিন জানান, রাতে ওই শিক্ষার্থী প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হলে ধর্ষক তারেক তাকে মুখ চেপে ধরে টেনে হিচড়ে জঙ্গলে নিয়ে যায়। পরে তাকে ধর্ষন করে। 

তিনি জানান, ঘটনার পর পুলিশ খবর পেয়ে ধর্ষক তারেককে আটক করে। 

তিনি আরো জানান, এ ঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে মধুখালী থানায় ধর্ষন মামলা করেছে। #

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment